IELTS Reading-এ Context কীভাবে বুঝবেন?
Context মানে শুধু একটি শব্দের অর্থ নয়—পুরো passage বা paragraph আসলে কাকে/কীকে নিয়ে, কোথায়, কেন, কী সমস্যা, কী পরিবর্তন, এবং লেখক কী বোঝাতে চাচ্ছেন—এই সামগ্রিক ছবিটা।
1. Title দেখুনবিষয়টা মানুষ, জায়গা, প্রযুক্তি, সমস্যা নাকি ধারণা—প্রথমে ধরুন।
2. Subtitle দেখুনলেখক কোন angle থেকে বিষয়টি আলোচনা করবেন বুঝুন।
3. প্রথম ParagraphTopic + background + মূল সমস্যা/উদ্দেশ্য ধরুন।
4. প্রতি Paragraph-এর কাজএটা কি example, cause, problem, solution, comparison, result, নাকি opinion?
5. Signal word ধরুনHowever, therefore, but, although, for example, another, today—এগুলো direction বদলায়।
6. ৫ শব্দে Summaryপ্রতি paragraph পড়ার পর নিজের ভাষায় ৩–৭ শব্দে লিখুন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম: প্রতিটি শব্দ বাংলায় অনুবাদ করার চেষ্টা করবেন না। আগে “এই paragraph-এর কাজ কী?” সেটা ধরবেন। Context বুঝলে অজানা শব্দ থাকলেও উত্তর বের করা সহজ হয়।